মুদি দোকান থেকে উদ্ধার ২৮ কেজি গাঁজা
দি নিউজ লায়ন; পদ্মেরহাট এলাকায় মুদি দোকান থেকে উদ্ধার ২৮ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ তল্লাশিতে যেতেই পুলিশের চোখ ছানাবড়া। মুদি দোকান থেকে পুলিশ উদ্ধার করল ২৮ কেজি গাঁজা, যার বাজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী গাঁজা কারবারি খলিল মোল্লা ও তার সহযোগী মুজিবর মণ্ডলকে।
অন্যদিকে, বারুইপুর থানার পুলিশ রেলমাঠ এলাকায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করল। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১৯০০ টাকা ও মোবাইল ফোন। গ্রেপ্তার করা হয়েছে রফিকুল মণ্ডল নামে গাঁজা কারবারিকে। বাড়ি নদীয়া। বারুইপুরে মাদক বিক্রি করার জন্যই হাজির হয়েছিল। ধৃতদের শনিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়।

Post a Comment